বাংলাদেশ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১লা নভেম্বর ২০২৫ ০৭:৫১:০৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্য নায়েক আক্তার হোসেন মারা গেছেন। আহত হওয়ার ২০ দিন পর শুক্রবার রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান।

নায়েক আক্তার হোসেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নে কর্মরত সদস্য ছিলেন। তিনি ভোলার বাসিন্দা। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গত ১৩ই অক্টোবর সীমান্তে টহল দেয়ার সময় মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 

 

পরদিন ১৪ই অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সেনানিবাস থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। শুক্রবার (৩১শে অক্টোবর) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ শনিবার (১লা নভেম্বর) সকালে তার মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নেয়া হবে। সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হবে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন