"বাফুফের সবাই ফুটবল বোঝে না" এশিয়ান কাপের মূল পর্ব খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার ঠিক আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিয়ে এমন মন্তব্য করেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। প্রস্তুতির ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বাফুফে মিডিয়ার কাছে মিথ্যাচার করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ব্যাংকক হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা, যেখানে ১ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে এশিয়ান কাপের আসর।
সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করে নিলেও, অধিনায়ক আফঈদা খন্দকার নারী লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে সব ছাপিয়ে হেড কোচ ও বাফুফের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই বড় হয়ে দেখা দিয়েছে।
ডিবিসি/এএমটি