আন্তর্জাতিক

বাবার ‘পবিত্র রক্তের’ বদলা নেয়ার ঘোষণা মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার পিতা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের তীব্র প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম আনুষ্ঠানিক বার্তায় তিনি বলেন, ‘এই নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে এবং এটিই আমাদের পুরো জাতির একমাত্র আকাঙ্ক্ষা।’

 

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর প্রথম দিকের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নিহত হন। এই হত্যাকাণ্ডের পর দেশটিতে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

সাম্প্রতিক এই শোকবার্তায় মোজতবা খামেনি তার বাবার জানাজায় অংশ নেওয়া লাখ লাখ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ মানুষের এই বিপুল সমাগমকে তিনি ‘শত্রুর মনোবল ভেঙে দেওয়ার মতো এক ঐতিহাসিক উপস্থিতি’ বলে অভিহিত করেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন