খেলাধুলা, ফুটবল

বার্সা বাদে অন্য যেকোনো ক্লাবে আলভারেজকে বিক্রি করতে প্রস্তুত অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। তবে ট্রান্সফার উইন্ডোর সময় দ্রুত ফুরিয়ে আসায় বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছে কাতালান ক্লাবটি। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেস।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গাতো-র সাংবাদিক হোসে আলভারেজের দাবি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইয়োকেরেসকে নিয়ে আর্সেনালের সঙ্গে যোগাযোগ করতে পারে বার্সেলোনা। হান্সি ফ্লিকের চাওয়া নতুন সেন্টার ফরোয়ার্ডের সম্ভাব্য তালিকায় সর্বশেষ সংযোজন এই সুইডিশ তারকা।

 

বার্সেলোনার প্রথম পছন্দ অবশ্য এখনও হুলিয়ান আলভারেজ। তবে কয়েক সপ্তাহ ধরে এই ট্রান্সফারে কোনো অগ্রগতি না হওয়ায় বিকল্প প্রস্তুত রাখতে হচ্ছে ক্লাবটিকে। এর আগে ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, স্পোর্টিং লিসবনের লুইস সুয়ারেজ এবং ব্রুগের নিকোলো ট্রেসোল্ডির নামও আলোচনায় এসেছে।

সাম্প্রতিক সময়ে ট্রান্সফার মার্কেটে বেশ সক্রিয় বার্সেলোনা। জোয়াও ক্যানসেলোকে দলে নেওয়ার পাশাপাশি টমি মার্কেস ও জোফ্রে টরেন্টসকে ছেড়ে দিয়েছে তারা। এছাড়া রদ্রিকে দলে ভেড়ানোর প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে একজন মানসম্মত সেন্টার ফরোয়ার্ড দলে নেওয়াই এখন ক্লাবটির অন্যতম প্রধান লক্ষ্য।

 

আলভারেজ এখনও ফ্লিকের পছন্দের তালিকার শীর্ষে। কিন্তু সময় যত গড়াচ্ছে, আর্জেন্টাইন তারকাকে দলে নেওয়ার কাজ তত কঠিন হয়ে উঠছে। আলভারেজ বার্সেলোনায় যেতে আগ্রহী হলেও তাকে সরাসরি কাতালান ক্লাবটির কাছে বিক্রি করতে চায় না আতলেতিকো মাদ্রিদ।

 

আগামী রোববার লা লিগায় নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। তাই তার আগেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করতে চায় তারা। শেষ পর্যন্ত আলভারেজকে পাওয়া না গেলে দ্রুত বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে ক্লাবটিকে।

 

সেই বিকল্প তালিকায় এখন বেশ জোরালোভাবেই উঠে এসেছে ইয়োকেরেসের নাম। ২০২৫-২৬ মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেছেন এই সুইডিশ ফরোয়ার্ড।

 

তবে বার্সেলোনার পরিকল্পনা ‘এ’ এখনও আলভারেজই। আর্জেন্টাইন ফরোয়ার্ড আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান এবং বার্সেলোনায় যাওয়ার আগ্রহও আগেই জানিয়েছেন। কিন্তু আতলেতিকোর অনড় অবস্থানের কারণে সময় যত এগোচ্ছে, বিকল্প স্ট্রাইকারদের তালিকাও তত বড় করছে কাতালান ক্লাবটি।

 

ডিবিসি/ আরএফই
 

আরও পড়ুন