নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহী বাস

বাসটি উদ্ধারে হিমশিম খাচ্ছেন ডুবুরিরা, মরদেহ মিলল ৩ জনের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

হাসপাতালে নেওয়া হলে দুইজন নারীসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন- রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫) ও অপরজনের পরিচয় জানা যায়নি।

 

মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লের আবাসিক মে‌ডি‌ক্যাল অফিসার ড. শরীফুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত ৩ জন মরদেহ হাসপাতালে আছে। অন‌্যরা চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

 

এদিকে, পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি পা‌নির ৬০ ফুট গভী‌রে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এখনও চল‌ছে উদ্ধার কার্যক্রম।

 

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারে। আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়।

 

এদিকে, দুর্ঘটনাস্থলে ঝড়-বৃষ্টিতে ব্যাহত হচ্ছে ডুবে যাওয়া বাসটি উদ্ধার কার্যক্রম। এরইমধ্যে ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

 

ডিবিসি/ এইচএপি  
 

আরও পড়ুন