জাতীয়

বাসসের প্রধান সম্পাদক ও এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামাল উদ্দিন মজুমদার সবুজ। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে শুরু করে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

 

নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই পদে যোগদানের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন