বাংলাদেশ

বাসায় না থাকায় বেঁচে যান বাংলাদেশি কূটনীতিক ওয়ালিদ ইসলাম

ডিবিসি ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই জুন ২০২৫ ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলামের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের (১৬ই জুন) এ হামলায় বাড়িটি ধ্বংস হলেও, সেসময় বাসায় কেউ না থাকায় কোনো হতাহত ঘটনার ঘটেনি।

ওয়ালিদ ইসলাম সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে জানান, তার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানকারী মিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ অঞ্চলে আশ্রয় নেন তারা।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন