বাহরাইনের উত্তরাঞ্চলীয় মুহররাক গভর্নরেটে একটি জ্বালানি স্থাপনার জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সময় ভোররাতে সংঘটিত এ হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করেছে বাহরাইন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে এ অভিযোগ উত্থাপন করে। পোস্টে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংকে সরাসরি ‘ইরানি আগ্রাসন’ চালানো হয়েছে।
এ অনাকাঙ্ক্ষিত হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এরই মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি