মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এবার বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান করা একটি হোটেলে সফল ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত ১১ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে অবিরাম পাল্টাপাল্টি হামলা চলছে, তার ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে।
তবে আকস্মিক এ হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা যায়নি।
ইরান-ইসরায়েল সংঘাতের রেশ ধরে বাহরাইনের মাটিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো এই ড্রোন হামলা এই অঞ্চলের সার্বিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: তেহরান টাইমস
ডিবিসি/এএমটি