জেলার সংবাদ

বাড়ি ফেরার পথে মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী ফরিদা বেগম (৪৫) এবং তার ছেলে জুবের মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন মা-ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন