আন্তর্জাতিক, আমেরিকা

ভাড়া না পেয়ে বাড়িওয়ালার অভিনব কৌশল

আবু বকর

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে মে ২০২২ ০৩:৪১:৪২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভাড়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা লেগেই থাকে ভাড়াটিয়াদের। বাড়িওয়ালা-ভাড়াটের ঝামেলা হয়নি এমনটা খুব কমই দেখা যায়।

দুই পক্ষের মধ্যে এমন ঝামেলার মূলে থাকে বাড়ি ভাড়ার টাকা। অর্থাৎ ভাড়াটে বাড়ি ভাড়া সময় মতো দেয় না, এমন অভিযোগ বাড়িওয়ালাদের মুখ থেকে সব সময়ই শোনা যায়। এমন অবস্থায় কেউ কেউ আইনের দ্বারস্থ হন, কেউ আবার ভাড়াটিয়াদের সঙ্গে এ নিয়ে দড়ি টানাটানি চালিয়ে যান।

তবে এক বাড়িওয়ালা ভাড়া না পেয়ে যে অভিনব কৌশল নিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেক দিন ধরে ভাড়া চেয়ে ক্লান্ত, হতাশ হয়ে পড়েছিলেন আমেরিকার ফ্লোরিডার এক বাড়িওয়ালা। টাকা আদায় করতে না পেরে তিনি ভাড়াটিয়াদের একটা বড় তালিকা তৈরি করে তা বোর্ডে আটকে বাড়ির বাইরে টাঙিয়ে দেন। তার পাশে লিখে দেন, ‘রেন্ট ইজ ডিউ’ (ভাড়া বাকি)। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

যাত্রা পথে মানুষের যাতে চোখে পড়ে সে কারণেই বাড়ির সামনে রাস্তার উপরই সেই বোর্ড টাঙিয়ে দেন বাড়িওয়ালা। যেসব ভাড়াটিয়ার বকেয়ার পরিমাণ বেশি বোর্ডের তালিকায় লাল কালি দিয়ে তাদের চিহ্নিত করে দিয়েছেন বাড়ির মালিক।

এর আগেও একবার এমন ঘটনা প্রকাশ্যে আসে। ভাড়াটিয়া বাড়ি ভাড়া না মেটানোয় এক বাড়িওয়ালা তার বাড়ির সামনে বিশাল বড় বোর্ড টাঙিয়ে তাতে লিখে দেন, ‘আমার বাড়ির দোতলার ভাড়াটিয়া বকেয়া মেটাচ্ছেন না।’

আরও পড়ুন