বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যেখানে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যে উঠে এসেছে এই চিত্র।
সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ২২৫, যা 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে গণ্য করা হয়। একই সময়ে দিল্লির বায়ুমান ছিল ৪০৫।
ঢাকার মধ্যে আজ বিশেষ করে সাতটি স্থানের বাতাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানগুলো হলো- ইস্টার্ন হাউজিং, দক্ষিণ পল্লবী, বে’জ এজ ওয়াটার, বেচারাম দেউরি, কল্যাণপুর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এবং গোড়ান এলাকা।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকা ধারাবাহিকভাবে দূষিত শহরের তালিকায় ওপরের দিকে অবস্থান করছে এবং প্রায় প্রতিদিনই নগরীর বাতাস 'খুব অস্বাস্থ্যকর' দেখা যাচ্ছে।
ডিবিসি/ এইচএপি