রাজনীতি

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা এ সপ্তাহেই

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই সপ্তাহেই নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান ডিবিসি নিউজকে জানান, তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে এ সপ্তাহেই রাজধানীর একটি হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণা হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। উন্নয়নের নানা প্রতিশ্রুতি আর নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে প্রার্থীরা এখন জনগণের দ্বারপ্রান্তে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় চলছে রাজনৈতিক জনসভা।

 

এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় বিভাগীয় নির্বাচনী জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ ২২ বছর পর খুলনায় সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এই বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

সফরসূচি অনুযায়ী, এই জনসভা থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার মোট ১৪টি সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে তিনি তার বক্তব্যে শিল্পনগরী খুলনার বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করা, দক্ষিণাঞ্চলে গ্যাস সংযোগের গুরুত্ব এবং সামগ্রিক উন্নয়ন ভাবনা ও নির্বাচনী দিক-নির্দেশনা নেতাকর্মীসহ সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন