রাজনীতি

বিএনপির সংসদ সদস্য ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিএনপির সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন