বাংলাদেশ, জেলার সংবাদ

বিএনপির সম্মেলনে অস্থিরতা: পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ১০:১৬:২১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরে বিএনপির উপজেলা সম্মেলনের অস্থিরতার জের ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসাথে জেলা ছাত্রদলের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৩রা সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়। বিলুপ্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব হিসেবে গাজী ওয়াহিদুজ্জামান লাবলু দায়িত্ব পালন করছিলেন।

 

এর আগে মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয়ার্ধে ভোট গ্রহণের সময় হট্টগোল সৃষ্টি হয়। ভোট গণনা শেষ হওয়ার পূর্বেই কয়েকজন যুবক ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়, যার ফলে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা স্থগিত করে।

 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার ফলস্বরূপ জেলা কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত আসে।

 

এছাড়াও, এই বিশৃঙ্খলার ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যক্রমও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। অপর এক চিঠিতে, সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন