রাজনীতি, জেলার সংবাদ

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে: বরকত উল্লাহ বুলু

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। 

 

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে। এলপিজি গ্যাস ২২০০/২৩০০ টাকা হয়ে গিয়েছিল, সেখান থেকে ১২৮০ টাকার মধ্যে চলে এসেছে। আস্তে আস্তে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। 

 

রাষ্ট্র পরিচালনার যে বিএনপির অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন বলে জানান তিনি।


তিনি আরও বলেন, আমি পুরো বেগমগঞ্জে ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী ৫ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করব। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জের যারা বিত্তবান আছেন, তাদের আহ্বান জানাব, মাহে রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। তারা যেন সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাইরে বিত্তবানরা এগিয়ে আসলে আমরা খুশি হব।

 

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন