বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদতো দূরের কথা, নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও বিএনপি প্রতারণা করেছে। তৃণমূলে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থী দেবে বলেও জানান তিনি। জনগণ তাদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন সারজিস আলম।
সারজিস আলম আরও বলেন, বিএনপি এমন একটি ফাঁদ তৈরি করেছে-তাতে অংশ নিলেও দোষ, আবার অংশ না নিলেও দোষ। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিএনপির সুযোগ ছিল, কিন্তু তারা তা করেনি।
এসময় এনসিপির নেতারা সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। তাদের সফলতা একটাই তারা সফলভাবে ব্যর্থ হয়েছে।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ অন্যরা।
ডিবিসি/এমএনকে