বাংলাদেশ, জাতীয়

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি আগামীতে বাংলাদেশের মানুষকে ভালো বার্তা দিল না। জুলাই সনদ অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি সমর্থিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার করায় সেই অঙ্গীকার লঙ্ঘিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে তাদের কার্যক্রম শুরু করেছে। স্বৈরাচারী ব্যবস্থার রেশ টেনে ধরে এই পথচলা শুরু করা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত হওয়ার মতো ঘটনা।

 

এর আগে কিশোরকণ্ঠ পাঠক ফাউন্ডেশনের আয়োজনে পঞ্চগড় জেলার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি পরীক্ষার বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন এবং জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন