রাজনীতি

বিএনপি নিজেদের সুর পাল্টে ফেলেছে: জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সব হত্যাকাণ্ডের বিচার চাওয়ার ক্ষেত্রে বিএনপি নিজেদের সুর পাল্টে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিচার তো করা হচ্ছেই না, উল্টো নিজেদের লোক নিজেরা হত্যা করছে এবং এর কোনো দায় নিচ্ছে না।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১-দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সমাবেশে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়া হচ্ছে। কাকে খুশি করার জন্য এবং কার স্বার্থে এই কাজ করা হচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াতকে ধ্বংস করার অতীত অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, জামায়াত নির্মূলের ঘোষণা দিয়ে অতীতে অনেকেই রাজনীতি থেকে নির্মূল হয়ে গেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন