জেলার সংবাদ, আইন ও কানুন

বিএনপি নেতা বাবু হত্যা মামলায় ৪৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুন ২০২১ ০১:৪৬:৪৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ প্রায় ১১ বছর পর নাটোরের বিএনপি নেতা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান চাঞ্চল্যকর সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে সিআইডি।

আজ মঙ্গলবার (২৯ জুন) বড়াইগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহম্মদ আব্দুল হাই সরকার। এতে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা কে.এম জাকির হোসেন সহ ৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২০১০ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচী পালনের জন্য তৎকালীন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুর নেতৃত্বে বনপাড়া বাজারে মিছিল বের হয়। এসময় মিছিলে অতর্কিতভাবে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। তাদের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর প্রকাশ্যে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলা চেয়ারম্যান বাবুকে পিটিয়ে জখম করে হামলাকারীরা। বাবুর মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বাবুর।

এ ঘটনার ভিডিও চিত্র প্রকাশ হওয়ায় দেশব্যাপী তা আলোচিত হয়। পরে নিহত বাবুর স্ত্রী মহুয়া নূর কচি বাদ্যী হয়ে কে এম জাকির হোসেন সহ ৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ সময় ৯ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অবশেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

আরও পড়ুন