জেলার সংবাদ

বাঘাইছড়ি উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে উশৃঙ্খল আচরণের অভিযোগে জিডি

রাঙ্গামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে উশৃঙ্খল আচরণ, সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে পিআইও সুপ্তশ্রী সাহা।

এসব বেআইনি দাবি না মানায় ফেসবুকে লাইভ ও স্ট্যাটাসের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টাও করা হয়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মজুমদার জিডির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তবে, নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সরাসরি অস্বীকার করে বিএনপি সভাপতি মো. ওমর আলী জানিয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে এই ষড়যন্ত্র করছে এবং তিনি শুধু একজনের বিলের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। তিনি জানান, সুষ্ঠু তদন্তে দোষী প্রমাণিত হলে যেকোনো আইনি ব্যবস্থা মেনে নিতে তার কোনো আপত্তি নেই।

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন