রাজধানী

বিএনপি সরকার বিদ্যুতের পরিবর্তে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় বিএনপির বিরুদ্ধে বিদ্যুৎ নিয়ে প্রপাগান্ডা চালিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের পরিবর্তে জনগণের হাতে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে। এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে ফেনীর সোনাগাজী পৌর চত্ত্বরে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি৷

 

হাসনাত বলেন, আমারা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, সেই সঙ্গে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। কিন্তু অত্যন্ত দূর্ভাগ্যজনক বিষয় হলো এ জিনিসগুলোর শুধুমাত্র হাতবদল হয়েছে। আগে একটা পক্ষ মাদক বাণিজ্য করত, মামলা বাণিজ্য করত, এখন আরেকটি পক্ষ করে৷

 

তিনি বলেন, কথা ছিল সরকার চাকরি দিবে, উল্টো মাদক আর জুয়া বেড়েছে। সেই ঈদ আর বাংলার জনগন দেখেনি। জনগন সেই ঈদের পরের আন্দোলনের জন্য বসে থাকেনি, জনগন ও ছাত্র জনতা ফ্যাসিবাদকে তাড়িয়েছে।

 

হাসনাত তার বক্তব্যে আরও বলেন, আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে প্রমাণ নিয়ে আসেন। এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারবে না৷ আমরা এই ধরনের রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি।

 

সমাবেশে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে এনসিপির সোনাগাজী উপজেলা সদস্য সচিব সুজা উদ-দৌলাকে পরিচয় করিয়ে দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ৷ সংগঠনের জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশের আগে সোনাগাজী বাজারে পদযাত্রা করেন দলের নেতৃবৃন্দ।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন