আন্তর্জাতিক, অন্যান্য

বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশজুড়ে টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেকসান্দর সিরস্কিকে পদচ্যুত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিছুদিন আগে জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোরভকে অপসারণের ঘটনায় শুরু হওয়া সংকট ও দুই শীর্ষ কর্মকর্তার মধ্যকার দ্বন্দ্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

৬০ বছর বয়সী সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৩ বছর বয়সী তরুণ ও জনপ্রিয় জেনারেল মাইখাইলো দ্রাপোতি। ফেদোরভকে সরানোর পর থেকে দেশে টানা ছয় দিন ধরে চলা বিক্ষোভের কারণে শেষ পর্যন্ত সিরস্কিকে অপসারণের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন জেলেনস্কি।

 

নতুন সেনাপ্রধান দ্রাপোতি যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে বিশ্বাসী ও আধুনিক ভাবাপন্ন কর্মকর্তা হিসেবে পরিচিত। এদিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে সরকারে অন্য একটি পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং নতুন সেনাপ্রধানকে সামরিক বাহিনীর সংস্কারে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এএইচডি

আরও পড়ুন