আন্তর্জাতিক

বিক্ষোভের সময় পুলিশকে গাড়িচাপা দেয়ার দায়ে ইরানে একজনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশের ওপর গাড়ি তুলে দেওয়ার অভিযোগে শাহরাম সাদেঘি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে রবিবার (১৬ আগস্ট) তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

গত জানুয়ারি মাসে কারাজ শহরে এই ঘটনা ঘটে। বিচার বিভাগীয় তথ্যানুযায়ী, গত ৮ জানুয়ারি শাহরাম সাদেঘি ইচ্ছাকৃতভাবে তার গাড়িটি পুলিশের ওপর চালিয়ে দেন। এতে সাতজন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং তাদের মধ্যে একজন টানা তিন মাস কোমায় ছিলেন।

 

এই ঘটনার পর কারাজ রেভোলিউশনারি কোর্টে তার বিচার কার্যক্রম সম্পন্ন হয়। আদালত তাকে মৃত্যুদণ্ড এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। ইরানের কঠোর গুপ্তচরবৃত্তি আইনের অধীনে এই রায় ঘোষণা করা হয়।

 

কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোষ্ঠীর পক্ষে একটি 'অপারেশনাল অ্যাকশন' বা নাশকতামূলক কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আনীত এই গুরুতর অভিযোগের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি সামনে আসে।

 

পরবর্তীতে দেশটির সুপ্রিম কোর্ট এই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে রবিবারের প্রথম প্রহরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন