আন্তর্জাতিক, ভারত

ঝালমুড়ি নিয়ে বিজয়ের আনন্দে মেতেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক কয়েকটি রাউন্ডের পর বিজেপি ১৮৮টি আসনে এগিয়ে এবং তৃণমূল এগিয়ে রয়েছে ৯৮টি আসনে। ইতিমধ্যে বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ দেখা গিয়েছে।

বিবিসি সংবাদদাতা ইশাদ্রিতা লাহিড়ী জানিয়েছেন, একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী ননেদ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে তার ছবি পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয়েছিল তার ছবি ও ভিডিও। বিরোধীরা অবশ্য তাকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তার জবাবও অবশ্য দিয়েছিলেন মোদী। সোমবার (৪ মে) সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন