আন্তর্জাতিক, ভারত

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা এবং রাজ্যের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গাড়ি থামিয়ে গুলি করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিলেন, গুলি লেগে তার গাড়ির কাচ ভেঙে গিয়েছে। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ রথ। বিজেপির দাবি, তিনটি গুলি এসে লাগে চন্দ্রনাথের বুকে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন তিনি। গুলিবিদ্ধ গাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

 

বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। এই হামলায় তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন। তাকে এখন মধ্যমগ্রাম চৌমাথা ভিবাসিটি নার্সিংহোমে চিকিৎসা দেয়া হচ্ছে। 

 

পেশাগত জীবনে চন্দ্রনাথ রথ ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের কাজে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন চন্দ্রনাথ।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন