আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির বিজয়ের ৫৪ বছর পূর্তি আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমপর্ণ করতে বাধ্য হয়েছিল এবং বিশ্বমানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতি আজ উদযাপন করছে দিনটি।
এবারের বিজয় দিবসের অন্যতম প্রধান আকর্ষণ আকাশে বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা। বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করবেন। তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আকাশে এই মহড়া অনুষ্ঠিত হবে। এটিই হবে বিশ্বে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিংয়ের ঘটনা, যা ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে।
শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ স্মরণ দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ডিবিসি/এমইউএ