বাংলাদেশ, অর্থনীতি

বিদেশিদের হাতে যাচ্ছে কক্সবাজার রেলস্টেশন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২০শে অক্টোবর ২০২৫ ০৬:২২:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উদ্বোধনের প্রায় দুই বছরেও কক্সবাজার রেলস্টেশনে কাঙ্ক্ষিত প্রাণ ফেরেনি। সঠিক পরিচালনা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ এবার স্টেশনটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

২০২৩ সালের ১১ই নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধন করা হয়। ওই বছরের পহেলা ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে 'পর্যটক এক্সপ্রেস' ও 'কক্সবাজার এক্সপ্রেস' নামে দুটি ট্রেন চলাচল শুরু হলেও এখনো স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি।

 

রেলওয়ের হিসেবে, স্টেশনটি সম্পূর্ণ চালু হলে শুধু ইউটিলিটি খাতেই মাসে ১০ থেকে ১২ কোটি টাকা খরচ হতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করছে, এত ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই স্টেশনটি তৃতীয় পক্ষ বা অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের মধ্যে এরইমধ্যে তিন দফা চিঠি আদান-প্রদান হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।

 

২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশন ভবনটির কাচঘেরা স্থাপনা, আইকনিক ছাদ, রেস্টুরেন্ট, ফুড কোর্ট, হোটেল কক্ষসহ নানা সুযোগ-সুবিধা থাকলেও বেশির ভাগই এখন অচল অবস্থায় আছে। স্থানীয়রা জানান, রেলস্টেশনটি দ্রুত চালু ও সঠিকভাবে পরিচালনা করা গেলে কক্সবাজারের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে, সরকার প্রত্যাশিত রাজস্ব আয় পাবে এবং স্থানীয় ও জাতীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন