অর্থনীতি

বিদেশ ভ্রমণে ঘোষণা ছাড়াই সঙ্গে রাখা যাবে ১০ হাজার ডলার

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৪:১৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাসপোর্টে এনডোর্সমেন্ট বা কোনো ঘোষণা ছাড়াই এখন থেকে বিদেশ যাত্রায় ১০ হাজার ডলার বহন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে ডলার বহনের অংক পাঁচ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে। এর ফলে, এখন থেকে যে কেউ বাংলাদেশে প্রবেশের সময় ১০ হাজার ডলার  সঙ্গে নিতে পারবেন। আবার বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময়ও সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। আর এর জন্য কোনো ঘোষণা দিতে হবে না।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের যে কোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারে। এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ভারতসহ বিভিন্ন দেশে ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে যাওয়া যায়। আবার ১০ হাজার ডলার নিয়ে ওই দেশ থেকে বেরও হওয়া যায়। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলাদেশিরা সহজে যাতায়াত করছে। এ কারণেই এ সীমা বাড়ানো হয়েছে। তবে, এ সুবিধা মূলত যারা বিদেশ থেকে ডলার নিয়ে আসে তাদের জন্যই। যদিও এর অপব্যবহারের সুযোগ রয়েছে।

আরও পড়ুন