আন্তর্জাতিক

বিদ্যুতের খুঁটির আগায় ভালুক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর গ্ল্যাডস্টোন নামের এক লোকালয়ের কাছের গ্রামীণ সড়কে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়া একটি কালো ভালুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুরুতে খুঁটির অনেক ওপরে আড়াআড়ি শুয়ে থাকা নিশ্চল প্রাণীটিকে দেখে মৃত ভাবলেও পরে সেটি নড়ে ওঠে। এরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে, যা শেষ পর্যন্ত এক কঠিন উদ্ধার পরিস্থিতির জন্ম দেয়। তবে উদ্ধারকারীরা নিরাপদে পৌঁছানোর আগেই সচল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রাণীটি মারা যায়।

ঘটনার শুরুতে সড়কে চলাচলকারী মানুষের কৌতূহলের জেরে গাড়ির গতি কমে যায় এবং অনেকে মুঠোফোনে দৃশ্যটির ভিডিও ধারণ করতে থাকেন। ভালুকটি খুঁটির ক্রসআর্মে সচল বৈদ্যুতিক তারের মাঝে আটকে ছিল। বন্য প্রাণী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালেও তারা প্রাণীটিকে চেতনানাশক দিয়ে নিচে নামাতে পারছিলেন না। কারণ, এত ওপর থেকে অজ্ঞান অবস্থায় পড়লে ভালুকটির বেঁচে ফেরার কোনো সম্ভাবনা ছিল না। এছাড়া নিচে থাকা গাড়ি বা মানুষের ওপর পড়ার ঝুঁকি এবং সচল বিদ্যুতের লাইনের কারণে কাছে যাওয়াটাও চরম বিপজ্জনক ছিল।

 

পরিস্থিতি সামাল দিতে কর্মকর্তারা উপস্থিত জনতাকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন, যেন ভয় কেটে গেলে প্রাণীটি নিজ থেকেই নিচে নেমে আসে। কিন্তু মানুষের ভিড় না কমায় ভালুকটি তার জায়গাতেই বসে থাকে। অবশেষে কোনো নিরাপদ সাহায্য পৌঁছানোর আগেই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারাত্মক আহত হয়ে ভালুকটির মৃত্যু হয়।

 

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন