জাতীয়

বিদ্যুৎমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি এ তথ্য নিশ্চিত করেছে। 

 

সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে টুকুর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কেও অবহিত হন রাষ্ট্রপতি।

 

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন