আন্তর্জাতিক

বিনামূল্যে প্রোফাইল ভেরিফাই করার সুযোগ দিচ্ছে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এআই প্রযুক্তির প্রসারের কারণে ইন্টারনেটে ভূয়া প্রোফাইল ও কনটেন্টের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে ফেসবুকে আসল মানুষ চেনার সুবিধা দিতে নতুন একটি উদ্যোগ এনেছে মেটা। তারা চালু করেছে ‘ফেসবুক ভেরিফাইড’ নামের একটি সম্পূর্ণ বিনামূল্যে ভেরিফিকেশন ব্যাজ। ফেসবুক মার্কেটপ্লেস, ড্যাটিং, গ্রুপ এবং ব্যক্তিগত প্রোফাইলে দেখা যাবে এই ভেরিফাইড ব্যাজ।

১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো সাধারণ ব্যবহারকারী ছোট একটি ভিডিও সেলফির মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করে এই ব্যাজ নিতে পারবেন। সেলফিটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখে কয়েক মিনিটের মধ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে কোনো পেজ বা প্রো-মোড অ্যাকাউন্টের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।

 

প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু অঞ্চলে এই ফিচারটি চালু করা হচ্ছে, যা পর্যায়ক্রমে বিশ্বজুড়ে উন্মুক্ত করা হবে। ফেসবুক জানিয়েছে, এই ব্যাজের মাধ্যমে মূলত একটি প্রোফাইলের পেছনে যে সত্যি একজন মানুষ রয়েছেন তা নিশ্চিত করা হয়। তবে ব্যাজধারী ব্যক্তির সার্বিক বিশ্বস্ততা বা কোনো লেনদেনের দায়ভার ফেসবুক নেবে না।


সূএ: মেটা

আরও পড়ুন