বাংলাদেশ

বিনামূল্যে যেভাবে আইনি সেবা পাবেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১লা এপ্রিল ২০২৩ ০২:১০:২৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পদক্ষেপ নিয়েছে আইন মন্ত্রণালয়। এই লক্ষ্যে চালু করা হয়েছে হেল্প ডেস্ক ১৬৪৩০ টোল ফ্রি নাম্বারটি সার্বক্ষণিক মিলছে আইনি সেবা।

২০১৬ সালের (২৮ এপ্রিল) সরকারি আইনগত সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ‘সকল মানুষের বিচারে প্রবেশ অধিকার’ - এই সাংবিধানিক অধিকার রক্ষায় সরকারি অর্থায়নে আইনী পরামর্শ ও মামলা পরিচালনায় আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। অসহায়, দরিদ্র ও সুবিধা-বঞ্চিত সকল মানুষদের এই সেবা প্রদানের জন্য দেশের ৬৪ টি জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে।

১৬৪৩০ নম্বরটি নিয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে একটি কল সেন্টার নির্মাণ করা হয়েছে।

 

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন