বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা

বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, থাকছে প্রতিদিন ভাতা

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কাছ থেকে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।

 

শিক্ষাগত যোগ্যতা
১.⁠ ⁠এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২.⁠ ⁠বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।
৩.⁠ ⁠অনলাইনে আবেদনের লিংক

 

অগ্রাধিকার দেওয়া হবে
১.⁠ ⁠প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।
২.⁠ ⁠কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩.⁠ ⁠নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

প্রয়োজনীয় যেসব কাগজ লাগবে
১.⁠ ⁠জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ;
২.⁠ ⁠সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি;
৩.⁠ ⁠কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ।

 

সুযোগ-সুবিধা
১.⁠ ⁠প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।
২.⁠ ⁠প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।
৩.⁠ ⁠সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।
৪.⁠ ⁠প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

 

ভর্তির বিস্তারিত তথ্য
১.⁠ ⁠অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
২.⁠ ⁠লিখিত পরীক্ষার তারিখ: ৬ মার্চ ২০২৬।
৩.⁠ ⁠লিখিত পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৪.⁠ ⁠লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।
৫.⁠ ⁠চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১০ মার্চ ২০২৬।

 

আবেদনের লিংক
https://e-laeltd.com/64-student-reg-jubo

আরও পড়ুন