আন্তর্জাতিক

বিপদের আশঙ্কায় মেক্সিকোর নোগালেসে ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে মেক্সিকোর সীমান্ত শহর নোগালেসে সরকারি কর্মকাণ্ড ও ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনা অনুযায়ী, শহরটিতে কেবল দিনের বেলায় অত্যন্ত জরুরি প্রয়োজনে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মেক্সিকোতে অবস্থিত মার্কিন মিশন এক বিবৃতিতে তাদের নাগরিকদের এই হুমকির বিষয়ে সতর্ক করে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে হুমকির ধরন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে মিশন নাগরিকদের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং মেক্সিকোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

উত্তর মেক্সিকোর সোনোরা রাজ্যের নোগালেস শহরটি একটি ব্যস্ত সীমান্ত পারাপার কেন্দ্র হিসেবে পরিচিত হলেও সেখানে সংঘবদ্ধ অপরাধ, চোরাচালান এবং সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ নির্দেশিকায় আগে থেকেই পুরো সোনোরা রাজ্যটিকে 'লেভেল ৩' বা 'ভ্রমণ পুনর্বিবেচনা' করার এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সী

ডিবিসি/এসভিএন
 
আরও পড়ুন