বিপিএলের রোমাঞ্চকর ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নোয়াখালীর দেয়া ১৩৪ রানের লক্ষ্য মাত্র ৩৫ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা।
এই হারের মাধ্যমে আসরে টানা ৫ ম্যাচে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। দলের পক্ষে টপ অর্ডারে পাকিস্তানি ক্রিকেটার মাজ সাদাকাত ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। তবে মিডল অর্ডারে হায়দার আলির ৪৭ এবং মোহাম্মদ নবীর ব্যাটে ভর করে একশ রানের কোটা পার করে নোয়াখালী। মামুনের বলে প্যাভিলিয়নে ফেরার আগে মাত্র ৩ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন হায়দার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ডাক মেরে ফিরলে এবং আব্দুল্লাহ মামুন মাত্র ১ রানে আউট হলে চাপে পড়ে দল। তবে সেই চাপ একাই সামলে নেন নাসির হোসেন। মাত্র ৫০ বলে ৯০ রানের এক অপরাজেয় ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, যিনি ১৬ বলে ২৯ রান করেন। ঢাকার এই দাপুটে জয়ে আসরে তাদের অবস্থান আরও মজবুত হলো।
ডিবিসি/এসএফএল