খেলাধুলা, ক্রিকেট

বিপিএল ফাইনাল দেখতে শের-ই-বাংলা স্টেডিয়ামে সমর্থকদের ঢল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে জানুয়ারী ২০২৬ ০৫:০৭:১৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিপিএলের ফাইনাল শুরু হতে আর মাত্র ঘণ্টাখানেকের বেশি সময় বাকি। এরই মধ্য লোকে লোকারণ্য মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকা। পছন্দের দলকে সমর্থন জানাতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ক্রিকেটপ্রেমীরা।

ফাইনালের টিকিট আগেই বিক্রি শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। অনেক সমর্থকের হাতে কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’ টিকিট থাকলেও কেউ আবার এখনও সংগ্রহ করতে পারেননি। তবুও ছুটে এসেছেন। শেষ মুহূর্তে স্টেডিয়াম এলাকা থেকে টিকিট পেয়ে যাবেন এই আশায়।

 

মোহাম্মদ নাসির নামে এক সমর্থকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমি রাজশাহী ওয়ারিয়র্সের একজন সমর্থক, এখনও টিকিট পাননি। কিছুটা বেশি দামে হলেও হয়তো পেয়ে যাবেন। যেভাবেই হোক আজকের ম্যাচটা মিস করতে চাই না।

 

মিরপুর স্টেডিয়াম এলাকায় ঘুরে রাজশাহীর সমর্থকদেরই বেশি দেখা মিলল। সে তুলনায় চট্টগ্রাম রয়্যালসের দর্শক হাতেগোনা। দলবদ্ধভাবে ‘রাজশাহী রাজশাহী’ স্লোগান তুলে স্টেডিয়াম অভিমুখে আসতেও দেখা গেছে অনেককে।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন