বাংলাদেশ, জাতীয়

বিপ্লবের মহানায়ক চে গুয়েভারার মৃত্যুদিবস আজ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই অক্টোবর ২০২০ ০৭:৫২:২২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিউবা বিপ্লবের মহানায়ক চে গুয়েভারার আজ ৫৩তম মৃত্যু দিবস।

১৯৬৭ সালের ৯ই অক্টোবর, বলিভিয়ার শহর লা হিগুয়েরাতে বলিভিয়ার সেনাবাহিনী তার মৃত্যদণ্ড কার্যকর করে। বিপ্লবের অগ্নিপুরুষ, গেরিলা নেতা হিসেবে বিশ্বজুড়ে তার নাম ধ্বনিত হয় চে গুয়েভারার নাম।

মৃত্যুর পর তিনি সমাজতন্ত্র অনুসারীদের জন্য অনুকরণীয় আদর্শে পরিণত হন। চে গুয়েভারা বিংশ শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম।

বিপ্লবের অগ্নিপুরুষ, গেরিলা নেতা হিসেবে বিশ্বজুড়ে তার নাম আজও ধ্বনিত হয়। চে গুয়েভারা বিংশ শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম।

ইতিহাসের নন্দিত বিপ্লবী চরিত্রের চে গুয়েভারা ১৯২৮ সালের ১৪ই জুন আর্জেন্টিনার সান্তা ফে শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আর্নেস্তো গুয়েভারা দে লা সের্না। পেশায় ডাক্তার হলেও তিনি ছিলেন একাধারে বিপ্লবী, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ ও সমরবিদ।

আরও পড়ুন