রাজধানী

বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ উল্টে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর অহত তিন সদস্যসহ মোট চার সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালন করছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা। ডিউটিরত অবস্থায় তাদের বহনকারী একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারান এবং চারজন আহত হন।

 

নিহত সদস্যরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।

 

আহত সদস্যরা হলেন, কর্পোরাল সিফাত/আবু সাঈদ (গুরুতর আহত), কর্পোরাল মাহবুব (গুরুতর আহত), এলএসি আহাদ (গুরুতর আহত), সিনিয়র অফিসার আবুল খায়ের (সামান্য আহত)।

 

দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং পরবর্তী কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন