যাত্রীবাহী বিমানের গতিকে হার মানাতে চীন এবার তৈরি করছে অতি উচ্চ গতির ম্যাগলেভ ট্রেন। যা চলবে মূলত এক অভিনব প্রযুক্তির ভ্যাকুয়াম টিউব লাইনে।
চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেড (সিএএসআইসি) এর তৈরি একটি অতি উচ্চ গতির চৌম্বকীয় লেভিটেশন (ম্যাগলেভ) ট্রেনের প্রথম ফুল স্কেল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। নতুন প্রজন্মের এই ম্যাগলেভ ট্রেনটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলতে সক্ষম।
উত্তর চীনের শানসি প্রদেশের ডাটং শহরে এই সুপারকন্ডাক্টিং ম্যাগলেভ ট্রেনের পরীক্ষামূলক লো ভ্যাকুয়াম টিউব লাইন তৈরি করা হয়েছে। এই উচ্চ গতির ম্যাগলেভ ট্রেন দিয়ে ভবিষ্যতে একাধিক মেগা সিটির মধ্যে যাত্রী ও কার্গো খুব দ্রুত এবং নিরাপদে পরিবহণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।
লেখক: সিরাজুর রহমান, সহকারী শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।