খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপের আগে বর্ষসেরা হলেন লামিন ইয়ামাল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লামিনে ইয়ামাল। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার পেলেন এই তরুণ উইঙ্গার। লা লিগার ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সময়ের আলোচিত ফুটবলার।

সদ্য শেষ হওয়া লা লিগায় ১৬ গোল করেন ইয়ামাল। এ ছাড়া সতীর্থদের দিয়ে করান আরও ১১টি। এক মৌসুমে তিনবার লা লিগার মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নতুন কীর্তি গড়েছেন তিনি। গোলসংখ্যার দিক থেকেও লা লিগায় বার্সেলোনার হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্প্যানিশ তারকা। হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি মৌসুমের শেষ ছয়টি ম্যাচ খেলতে পারেননি।

 

ইয়ামালের মৌসুমসেরা হওয়া নিয়ে বার্সেলোনার দেওয়া এক বিবৃতিতে বলা বলেছে, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সে (ইয়ামাল) যেন এক বড় মাথাব্যথা। বার্সেলোনার আক্রমণভাগের হুমকি ঠেকাতে তাদের সত্যিকারের কঠিন পরিশ্রম করতে হয়। পরিসংখ্যানের বাইরেও তরুণ এই কাতালান ফুটবলার ১৬টি গোল করেছে এবং ১১টি অ্যাসিস্ট দিয়েছে। লা লিগায় আর কোনো খেলোয়াড় এত বেশি গোলের সুযোগ তৈরি করে দেওয়া পাস দিতে পারেনি।

 

মৌসুমে কয়েক দফা কুঁচকির চোটে ভুগলেও আগামী সপ্তাহে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ফিট থাকবেন ইয়ামাল, এমন আশাই করছে স্প্যানিশ ম্যানেজমেন্ট। মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে আলোড়ন তোলা ইয়ামাল ইতোমধ্যেই স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। ২০২৪ সালে স্প্যানিশদের হয়ে রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথেও তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।

 

এদিকে বার্সেলোনার সফল মৌসুমের স্বীকৃতি পেয়েছেন দলের প্রধান কোচ হান্সি ফ্লিক। বৃহস্পতিবার তাকে লা লিগার বর্ষসেরা কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন