খেলাধুলা, ক্রিকেট

বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ বয়কট পাকিস্তানের!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। পিসিবি’র সাথে আলোচনার পর শাহিন আফ্রিদিদের এই মেগা টুর্নামেন্টে খেলার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। তবে অংশগ্রহণের সুযোগ দিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন।

রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি ওই বার্তায় বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটিতে পাকিস্তান দল মাঠে নামবে না।

 

মূলত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান এই কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে ভেন্যু সরানোর দাবি নাকচ হওয়ায় বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাদের স্থলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন