খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপে সেনেগাল দলের চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সেনেগাল ফুটবল দলে এক অদ্ভুত বিতর্ক সামনে এসেছে। দলটির ব্যর্থতা পর্যালোচনা করতে গিয়ে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বকাপ চলাকালীন স্কোয়াডকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার জন্য দলের প্রধান চিকিৎসকের বিশেষায়িত কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না।

ফেডারেশন প্রধানের দাবি, ওই চিকিৎসক মূলত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বিষয়টি বেশ দেরিতে প্রকাশ পাওয়ায় দলের খেলোয়াড়দের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে উদ্বেগ ও অনাস্থার সৃষ্টি হয়েছিল। খেলোয়াড়দের আশ্বস্ত করতে পরবর্তীতে ফেডারেশনকে অতিরিক্ত চিকিৎসা বিশেষজ্ঞের সহায়তা নিতে হয়েছিল বলে জানান তিনি।


তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে কঠোর প্রতিবাদ জানিয়েছে সেনেগালিজ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন। এক বিবৃতিতে তারা জানায়, দলের চিকিৎসক আবদেরাহমানে ফেদিওরের শেখ আন্তা দিওপ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে স্পোর্টস মেডিসিন এবং স্পোর্টস বায়োলজিতে বিশেষজ্ঞ ডিপ্লোমা রয়েছে। তিনি ফ্যান হাসপাতালের ফিজিওথেরাপির বিভাগীয় প্রধান ছিলেন এবং ২০১৭ সাল থেকে সেনেগাল দলের সাথে কাজ করছেন। এর মধ্যে তিনি তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকা কাপ অব নেশনসে দলের দায়িত্ব পালন করেছেন।


গত জানুয়ারিতে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনস জেতা সেনেগালকে নিয়ে এবারের বিশ্বকাপে অনেক আশা ছিল। কিন্তু গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে তারা টুর্নামেন্ট শুরু করে। পরবর্তীতে শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ ৫ মিনিটে গোল খেয়ে বসে এবং অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয়। এই ভরাডুবির জেরে গত শনিবার দলটির কোচ পাপে বুনা থিয়াওকে বরখাস্ত করা হয়েছে।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন