আন্তর্জাতিক

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেপ্তার ১৬০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায়ের পর দেশটিতে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতের এই ম্যাচের পর প্যারিস ও লিওঁ শহরে পুলিশ এবং বিক্ষুব্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে ১৬০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে। তবে এসব ঘটনায় গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্যারিস পুলিশ প্রিফেকচার জানিয়েছে, মঙ্গলবারের ম্যাচের পর ঘটা বিশৃঙ্খলার সাথে জড়িত থাকার অভিযোগে প্যারিস অঞ্চল থেকে ১৪১ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মূলত পুলিশ এবং জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজি ও বিস্ফোরক (ফায়ারওয়ার্ক মর্টার) নিক্ষেপের অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

অন্যদিকে, সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে লিওঁ শহরের প্লেস বেলেক্যুরে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। স্পেনের বিজয়ের পর সেখানে ছোট ছোট দলবদ্ধ হয়ে কিছু মানুষ পুলিশের দিকে আতশবাজিসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ফরাসি দাঙ্গা পুলিশ হস্তক্ষেপ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লিওঁতে গ্রেপ্তারকৃতদের জন্ম ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে। সেখানেও কোনো হতাহত বা উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

সূত্র: আনাদোলু 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন