খেলাধুলা, ক্রিকেট

বিশ্বকাপ না খেললেও বাংলাদেশকে ছুঁড়ে ফেলার সুযোগ নেই: কোচ সালাউদ্দিন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ খেলতে না পারলেও ক্রিকেট জাতি হিসেবে বাংলাদেশকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি জানান, র‍্যাঙ্কিংয়ে কেউ উপরে থাকলেই যে নিচের দিকের কোনো দলকে বাদ দিয়ে দেবে, বিষয়টি মোটেও তেমন নয়। বিশ্বকাপ খেলতে না পারার একটা দীর্ঘমেয়াদী হতাশা ক্রিকেটারদের মাঝে কাজ করছে, তবে সেই অতীত পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। দীর্ঘ এক বছর ধরে বিশ্বকাপের প্রস্তুতি নিলেও আইসিসির সিদ্ধান্তে সব হিসাব-নিকাশ পাল্টে যাওয়ায় টাইগার শিবিরে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

 

সালাউদ্দিন জোর দিয়ে বলেন, বাংলাদেশ কোনো সাধারণ দল নয় যে কেউ চাইলে তাদের ছুঁড়ে ফেলে দেবে। এদিকে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এই পেসারের মানসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন কোচ। তিনি জানান, মুস্তাফিজ সবকিছু ইতিবাচকভাবে মেনে নিয়েছেন এবং তার এই ধৈর্য থেকে সবার অনেক কিছু শেখার আছে।


মিরপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও রুবাবাদৌলার উপস্থিতিতে ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করা হয়। পাইলট ও রাজ্জাকদের তত্ত্বাবধানে অদম্য টি-টোয়েন্টি কাপের মাধ্যমে ফের মাঠে ফিরছে ক্রিকেট। তবে শারীরিক অসুস্থতার কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না স্পিড স্টার তাসকিন আহমেদ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তাসকিন নিজেই নিশ্চিত করেছেন এবং কোচ সালাউদ্দিনও তা পুনর্ব্যক্ত করেছেন। এই টুর্নামেন্ট থেকেই ক্রিকেটারদের মানসিক জড়তা কাটিয়ে পজিটিভ কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন