খেলাধুলা, ক্রিকেট

বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ আশরাফুল, থেকে যাচ্ছেন সালাউদ্দিনও

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা ডিসেম্বর ২০২৫ ০৯:৪৯:২৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দেননি এবং আয়ারল্যান্ড সিরিজ শেষেও তিনি দলের সাথেই থাকছেন। ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে জানা গেছে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। বিসিবি আশরাফুলের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যাচ্ছে।

আয়ারল্যান্ড সিরিজের পর কোচ সালাউদ্দিন দায়িত্ব ছেড়ে দেবেন বলে গণমাধ্যমে প্রবল গুঞ্জন ছিল। শোনা যাচ্ছিল তিনি নাকি পদত্যাগপত্রও জমা দিয়েছেন। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছেন, সালাউদ্দিন যেহেতু পদত্যাগপত্রই জমা দেননি, তাই তার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। চুক্তি অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।

 

অন্যদিকে, আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলের কাজে বিসিবি সন্তুষ্ট। ফলে তার মেয়াদও বাড়ানো হচ্ছে। যদিও মেয়াদের সময়সীমা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি খোলাসা করা হয়নি, তবে সূত্রমতে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিংয়ের দেখভাল করবেন ‘অ্যাশ’।

 

আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প শুরু হবে। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ আশরাফুলের বর্তমান ছুটি শেষ হবে ৫ ডিসেম্বর, এরপরই তারা ক্যাম্পে যোগ দেবেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন