আন্তর্জাতিক, ফুটবল

বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পেয়ে কেঁদে ফেললেন রেফারি ভিনচিচ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ। ফেভারিটদের তালিকায় না থাকলেও নিউইয়র্কে এই মেগা ফাইনাল পরিচালনার বিরল সুযোগ পেয়েছেন তিনি।

এই খবর শোনার পর আবেগাপ্লুত হয়ে পড়েন ভিনচিচ। আনন্দে কান্নায় ভেঙে পড়েন তিনি, যা এবারের বিশ্বকাপের অন্যতম স্মরণীয় এক দৃশ্য তৈরি করেছে। এ সময় সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় তাকে এবং পুরো রেফারি দল হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়।

 

তবে ভিনচিচের এই নিয়োগ স্পেনের ফুটবল ভক্তদের একাংশ ভালোভাবে নেননি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে কামাভিঙ্গাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করেছিলেন এই রেফারি। রিয়াল মাদ্রিদের এক অংশের ভক্তদের কাছে সিদ্ধান্তটি তখন বেশ অন্যায্য মনে হয়েছিল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন