মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে চরম ব্যর্থতার দায়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশকে তাদের বর্তমান অবস্থান ও নীতি পরিবর্তনের জোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। একইসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পেরও কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, আমরা এমন কোনো প্রেসিডেন্টের টুইট বার্তা নিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে এবং রাতে ঘুমাতে যেতে পারি না, যা পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলে এবং যুদ্ধ ঘোষণা করে। বিশ্বনেতাদের সম্মেলনে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করলেও তার দিকে ইঙ্গিত করেন লুলা।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি