খেলাধুলা, ফুটবল

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ৬১৬ কোটি টাকা পাচ্ছে স্পেন, আর্জেন্টিনার প্রাপ্তি ৪০৬ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে স্পেন। শিরোপা জয়ের পাশাপাশি বিশাল অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলছে বিশ্ব চ্যাম্পিয়নরা। গত বছরের ডিসেম্বরেই ফিফা এবারের আসরের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার কোটি টাকার বেশি) প্রাইজ ফান্ডের ঘোষণা দিয়েছিল। এটি কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

মেগা ফাইনালে জয়ী দল হিসেবে স্পেন প্রাইজমানি পাচ্ছে ৫ কোটি ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকার বেশি নিয়ে দেশে ফিরছে তারা। অন্যদিকে রানার্সআপ দল আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪০৬ কোটি টাকা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারানো ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং পরাজিত ফরাসিরা পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (৩৩৩ কোটি টাকা)।

 

সর্বশেষ আসরের চেয়ে এবার প্রাইজমানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার করে। এছাড়া শেষ ১৬ থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকে ১ কোটি ৫০ লাখ ডলার এবং শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকে ১ কোটি ১০ লাখ ডলার করে প্রাইজমানি পাবে।

 

বিশ্বকাপ শুরুর পর থেকে ফাইনাল পর্যন্ত দীর্ঘ ৩৮ দিনের এই লড়াইয়ে অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকের জন্যই অন্তত ১ কোটি ৫ লাখ ডলার আয় নিশ্চিত ছিল। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৯০ লাখ ডলার এবং এর সঙ্গে প্রস্তুতি খরচ বাবদ তাদের আরও ১৫ লাখ ডলার করে দেওয়া হচ্ছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন