আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলো উড়িয়ে দেয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে ইসরায়েল যদি কোনো ধরনের হামলা চালায়, তবে বিশ্বজুড়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করে উড়িয়ে দেয়া বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বুধবার (৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই সরাসরি পাল্টা আঘাতের ঘোষণা দেন।


ইরানি সশস্ত্র বাহিনীর এই জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, ইসরায়েলি দখলদার শাসনগোষ্ঠী বারবার প্রমাণ করেছে যে তারা আন্তর্জাতিক আইন বা কোনো ধরনের সীমানার তোয়াক্কা করে না। তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের বিপুল সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও বিশ্বশান্তি ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখতে তেহরান এ পর্যন্ত যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।


জেনারেল শেকারচি স্পষ্ট করে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সাথে ইরানের কোনো শত্রুতা বা বিরোধ নেই। ইরান সর্বদা বিশ্বজুড়ে গঠনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।"


ইসরায়েলের সাম্প্রতিক হুমকির জবাবে জেনারেল শেকারচি ঘোষণা করেন, লেবাননে ইরানের কূটনৈতিক মিশনে কোনো হামলা হলে ইরান বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জায়োনিস্টরা এ ধরনের আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে আমরা নিঃসন্দেহে ঠিক একইভাবে প্রতিশোধ নেব। এই লক্ষ্য অর্জনে ইরান পিছুপা হবে না।”


শেকারচি আরও বলেন, ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে নতি স্বীকার করাতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের এই নির্ণায়ক অবস্থান বজায় থাকবে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।


সূত্র: তাসনিম


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন